শুক্রবার ১০ জুলাই ২০২৬
চান্দিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি শাওন
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৮৩৫)
কুমিল্লার চান্দিনায় বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালেন নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন। বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করে পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে ৮টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ,পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম সরকার, পৌর যুবদল নেতা ফরহাদ করিম,বিএনপি নেতা লোকমান হোসেন শাহজাহান, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কামাল মুন্সি, চান্দিনা উপজেলা জাসাস আহবায়ক বাবুল আহমেদ, শামীম মজুমদার, সাইফুল ইসলাম,সাদেক মেম্বার,রোবেল মৃধা, তারিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য সোমবার (১৬ ফেব্রুয়ারি ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।  এতে সর্বশান্ত হয়ে পরে ছয়টি পরিবার। তাদের চিৎকার-আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft