শনিবার ৪ এপ্রিল ২০২৬
ঢাকা-১৭ আসন রাখলেন তারেক রহমান, বগুড়া-৬ শূন্য ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ এএম   (ভিজিট : ৮৫২)
ঢাকা-১৭ আসন নিজের কাছে রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ থেকে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুসারে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে ওই তারিখ থেকেই নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসনটি শূন্য বলে ঘোষণা করা হয়েছে।

সংবিধানের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী একাধিক আসন থেকে নির্বাচিত হলে তাকে একটি আসন বেছে নিতে হয় এবং অন্যটি ছেড়ে দিতে হয়। সেই নিয়ম মেনেই তারেক রহমান ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রাখলেন। এখন নিয়ম অনুযায়ী খুব শিগগিরই বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
পদ ছাড়ছেন জোনায়েদ সাকি, শনিবার গণসংহতির সংবাদ সম্মেলন
জাতীয় স্বার্থ রক্ষা করেই জাপানি কনসোর্টিয়ামকে থার্ড টার্মিনালের দায়িত্ব দিতে চায় সরকার
মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন‌ প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া, এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft