বুধবার ১০ জুন ২০২৬
মোশারফ হোসেনকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৭ এএম   (ভিজিট : ৯২৩)
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী। এখন এই দাবিতে সরব এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, পোস্টার ও ফেস্টুন প্রকাশ করে বিভিন্নভাবে তারা এই দাবি তুলে ধরছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল পরিমাণ ভোটে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

এতে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্নস্থানে তিনি একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন বলে এলাকাবাসীর অভিমত। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আলহাজ্ব মোশারফ হোসেন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

দলীয় সূত্রে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০১৩ তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। শুরুতে নানা রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও সাংগঠনিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে ধীরে ধীরে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় কাহালু-নন্দীগ্রাম উপজেলাসহ বগুড়া জেলায়।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী কঠিন সময়ে তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অনেক উন্নয়ন ও সেবামূলক কাজ করেছে। যেমন এলাকার ধর্মীয়, শিক্ষা ও সামাজিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে অনুদান প্রদান, অসুস্থ মানুষদের চিকিৎসা সহায়তা, বিপদগ্রস্ত মানুষদের আইনি সহযোগিতা ও বিভিন্নভাবে সহায়তা প্রদান সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। 

বিজয়ের পর নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ তার গ্রামের বাড়িসহ দলীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানাতে জড়ো হয়। সেসময় তারা তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে বরণ করে নেন। তিনিও তখন তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

সাক্ষাৎকালে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আমি বগুড়া-৪ আসনের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। 

আবারও আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত। এখন আমার লক্ষ্য পিছিয়ে থাকা উন্নয়ন কাজগুলো দ্রুত এগিয়ে নেওয়া। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলে কাহালু-নন্দীগ্রামকে উন্নয়নের মডেল এলাকায় পরিণত করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, অতীতের দুঃখ-দুর্দশা ভুলে সবাইকে ঐক্য, শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কাজ নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft