শনিবার ১৪ মার্চ ২০২৬
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : )
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আজ। এমনিতেই ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই দর্শক-সমর্থক থেকে শুরু করে পুরো ক্রীড়া দুনিয়ার ওপর যেন হাইভোল্টেজ ছড়িয়ে যাওয়া। সেখানে এবারের বিশ্বকাপে এই ম্যাচ ঘিরে এত বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে, ম্যাচটাই অনিশ্চিত হয়ে পড়েছিল।

ম্যাচ বর্জন ইস্যু, বৃষ্টির শঙ্কার পর অবশেষে মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। টসকে পাশ কাটিয়ে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নো হ্যান্ডশেক ইস্যু।

বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তান ভারতের বিপক্ষে এই ম্যাচটি বয়কট করেছিল। যদিও শেষ পর্যন্ত আইসিসির উদ্যোগে বাংলাদেশেরই মধ্যস্থতায় ম্যাচটি খেলতে রাজি হয় ভারত। অবশেষে সেই ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে।

ম্যাচ মাঠে গড়ানোর আগে অনুষ্ঠিত হলো টস। যেখানে কয়েন নিক্ষেপে জয় পেলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে।

এবারও হ্যান্ডশেক করলেন না দুই দলের অধিনায়ক। আগের ম্যাচগুলোর মতোই সৌহার্দ্য বিনিময় না করেই টস পর্ব শেষ করলেন ভারত এবং পাকিস্তানের দুই অধিনায়ক।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।

ভারতীয় একাদশ

ইশান কিশান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft