সোমবার ১৫ জুন ২০২৬
ঝালকাঠির কাঠালিয়ায় ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ৬২১)
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মেহেদী হাসান শুভ খান (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবা মো. বারেক খানের বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. কবির হোসেন জানান, নিহত শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন। শনিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন শুভ। অর্থ দিতে অস্বীকৃতি জানালে বাবাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে, ওই সময় স্থানীয় আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে এনে বাবাকে হত্যার হুমকি দেন শুভ। পরে রাতের দিকে বাড়ির পশ্চিম পাশের বারান্দায় ঘুমাতে যান তিনি। পরিবারের দাবি, ভোরের দিকে ক্ষোভ ও উত্তেজনার একপর্যায়ে বাবা বারেক খান ধারালো দা দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই আটক করে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft