বৃহস্পতিবার ২১ মে ২০২৬
হবিগঞ্জের ৪টি আসনে ভোটগ্রহণ শুরু
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ এএম   (ভিজিট : ৭৭৫)
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জের ৪টি আসনে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। জেলার ৬৪৭ কেন্দ্রে এবার ভোট প্রয়োগ করে সাংসদ নির্বাচন করবেন ১৮ লাখ ৩৩ হাজার ৬৯২ জন ভোটার। 

এবারের নির্বাচনে জেলার ৪টি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে রয়েছেন ৫ জন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া (ধানের শীষ)। স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া (বিদ্রোহী) (ঘোড়া), জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী (রিকশা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার) ও জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি (কার)। 

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে লড়ছেন ৫ জন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান (ধানের শীষ), জামায়াতে ইসলামী সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল বাছিত আজাদ (দেওয়াল ঘড়ি), স্বতস্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ রুপক (ফুটবল), জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর প্রার্থী লুকমান আহমদে তালুকদার (মই) ও  জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী (লাঙ্গল)। 

হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই) আসনে ৬ জন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগাঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ (ধানের শীষ), জামায়াতে ইসলামির প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ (দাড়িপাল্লা), ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান (ছড়ি) ও বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী এসএম সরওয়ার (মোমবাতি)। 

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ৯ জন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ফয়সল (ধানের শীষ), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী (বিদ্রোহী) (ঘোড়া), খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আব্দুল কাদের (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মোঃ আল আমিন (হারিকেন), জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর প্রার্থী মুজিবুর রহমান (মই), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন (ছড়ি),  ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তাফা (আপেল) ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এস. এ সাজন (ফুটবল)।

এদিকে, জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে বেশ তৎপর অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। প্রতিটি এলাকায় মনিটরিং টিমসহ দায়িত্ব পালন করছে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা। এর মধ্যে ১০৩টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ও ১৩২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft