সোমবার ২২ জুন ২০২৬
রংপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থীর গাড়ি আটকিয়ে মব সৃষ্টির চেষ্টার অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫০ পিএম   (ভিজিট : ৫০১)
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাসের শাহ মাহবুবার রহমানেরর গাড়ি আটকিয়ে হামলা ও মব সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে আটক করলেও পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে মঞ্জুরুল নামের একজনকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর–পীরগাছা আঞ্চলিক সড়কের সরেয়ার তল এলাকায় এ ঘটনা ঘটে।

আবু নাসের শাহ মাহবুবার রহমান জানান, তিনি জানাজা নামাজে যাওয়ার পথে সরেয়ার তল এলাকায় পৌঁছালে এনসিপির কয়েকজন কর্মী তার গাড়ির সামনে দাঁড়িয়ে পথরোধ করে। একপর্যায়ে তারা চালকের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয় এবং তাকে উদ্দেশ করে বিভিন্ন ট্যাগ দিয়ে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা হামলা করে এবং মব সৃষ্টির চেষ্টা করে।

তিনি আরও বলেন, গাড়িটি আমার নিজস্ব এবং নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত। তারপরও আমি কেন বাইরে বের হয়েছি, তা নিয়ে তারা উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয় লোকজন আমাকে চিনতে পেরে এগিয়ে না এলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সড়কের আশপাশে লোকজন জড়ো হতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে স্থানীয়রা দুজন মব সৃষ্টিকারীকে আটক করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক একজনকে নিজেদের হেফাজতে নেয়। অন্যজনকে স্থানীয়ভাবে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর থেকে সরেয়ার তল ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে জনতার কাছ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft