সোমবার ২৭ জুলাই ২০২৬
নীলফামারীতে প্রকৌশলী লেলিনের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৮:২৫ পিএম  (ভিজিট : ৪৬৪)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠ থেকে নির্বাচনী মিছিলটি বের হয়ে ডিসি চত্বরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

নিবাচনি মিছিলে প্রায় ২০ থেকে ৩০ হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে প্রকৌশলী তুহিন ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ সময় বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম তুহিনকে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

তিনি বলেন, ‘শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’

আহসান হাবীব স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপযোগী দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘শাহরিন ইসলাম তুহিন নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft