মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
রাজধানীর গুরুত্বপূর্ণ বিচারিক স্থাপনা এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ২৪৪)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ বিচারিক স্থাপনা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ঘোষণার এই তথ্য জানানো হয়।

নিষিদ্ধ ঘোষণায় জানানো হয়,  ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত  থাকবে যেসব এলাকা,  প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকা।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এসব এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
বিভিন্ন দাবি-দাওয়া আদায় কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হচ্ছে। জননিরাপত্তা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এই নিষিদ্ধ ঘোষণার বিজ্ঞপ্তি। 
আজকালের খবর/এআরজে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft