মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
সব মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে স্মরণ সভার নির্দেশ
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৫)
জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে দেশের সব স্তরের মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৬ জুলাই স্মরণ সভা ও বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সোমবার (১২ জুলাই) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১২ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার আলোকে এ আদেশ জারি করা হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বোর্ডের আওতাধীন দেশের সকল স্তরের মাদ্রাসায় (দাখিল, আলিম, ফাজিল ও কামিল) জুলাই শহিদদের স্মরণে আগামী ১৬ জুলাই সুবিধাজনক সময়ে একটি বিশেষ স্মরণ সভা ও শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft