সোমবার ২৭ জুলাই ২০২৬
ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ: তারেক রহমান
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৪৪৬)
উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনী সমাবেশের অংশ হিসেবে নীলফামারী পৌর বড় মাঠে জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল হেরে যাওয়ার আশঙ্কায় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, ভবিষ্যতের রাজনীতি হবে দেশ পুনর্গঠন ও জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি।

শনিবার (৭ফেব্রুয়ারি)  দুপুর ২টা ৭ মিনিটে নীলফামারীর পৌর বড় মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, নীলফামারীকে একটি আধুনিক শিল্পাঞ্চলে পরিণত করার পরিকল্পনা রয়েছে বিএনপির। তিনি জানান, নীলফামারীর ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) আরও সম্প্রসারণ করা হবে এবং সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারাজ নির্মাণের মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করব। এতে উত্তরাঞ্চলের কৃষি ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে।

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থান বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।

কৃষকদের কল্যাণে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকেরা সহজ শর্তে ঋণ নিতে পারবেন এবং সার ও কীটনাশকসহ কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন।

তিনি ঘোষণা দেন, ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি রেজিস্টার্ড এনজিও থেকে নেওয়া কৃষিঋণের দায়ভার সরকার বহন করবে।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনে বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দি,নীলফামারী-২ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন,নীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী এবং নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী জনসভায় উপস্থিত ছিলেন।



কাওছার/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft