শুক্রবার ১৫ মে ২০২৬
চায়ের আড্ডায় জমেছে নির্বাচন, ৩ সাইফুলে আলোচনার কেন্দ্রে ঢাকা–১২ আসন
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৯ এএম   (ভিজিট : ৬০৯)
ঢাকা–১২ আসনকে ঘিরে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন চায়ের দোকান আড্ডায়। সকাল-সন্ধ্যা রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার চায়ের স্টলগুলোতে জমে উঠছে ভোটের হিসাব-নিকাশ। এবারের নির্বাচনে কোন প্রার্থী জিততে পারে, কে কতটা যোগ্য ও ভালো, কার অবস্থান কতটা শক্ত- এসব নিয়েই চলছে আলোচনা।

স্থানীয় বাসিন্দা, দোকানদার, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ চায়ের কাপে চুমুক দিতে দিতে মতামত দিচ্ছেন আসন্ন নির্বাচন নিয়ে। কেউ উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলছেন, কেউ আবার পরিবর্তনের আশায় নতুন মুখের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।

ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক লড়ছেন কোদাল মার্কায়। তিনি বলেন, কিছু প্রার্থী আছে যারা ভয় ভীতি দেখিয়ে ভোট নিতে চায়, এর জবাব ঢাকা-১২ আসনের ভোটাররা ভোটের মধ্য দিয়ে দেবে। 

ঢাকা-১২ আসনে আরেক জনপ্রিয় প্রার্থী সাইফুল আলম নীরব লড়ছেন ফুটবল মার্কায়। তিনি বলেন, এই এলাকায় আমার জন্ম, এই এলাকার মাটি, বাতাসের সাথে আমার বেড়ে ওঠা, আমি এই এলাকারই সন্তান, আমি নিশ্চিত এই আসন থেকে আমি বিপুল ভোটে জয় লাভ করবো। 

১১ দলীয় জোট সমর্থিত সাইফুল আলম খান মিলন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। তিনি বলেন, আমি নির্বাচিত হলে এই আসনের সমস্যা গুলো নিয়ে আমি আমার কাজ করবো।  

হাতিরঝিল থানার আওতাধীন ৩৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো. জামাল কাজী বলেন, আশা করি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এই আসনের স্থানীয় এবং জনপ্রিয় প্রার্থী সাইফুল আলম নীরব জিতবে। বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অতুলনীয়। তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরে বাংলা নগর ও হাতিরঝিল এই এলাকা গুলোতে নীরব ভাইয়ের ব্যাপক পরিচিতি, তাই আমি মনে করি তিনি এই আসনের একজন যোগ্য প্রার্থী।

২৭ নং ওয়ার্ডের বাসিন্দা কিবরিয়া। তার মতে, সাইফুল হকের বিএনপি সমর্থিত থাকায় এই আসনে তার জয় হওয়ার সম্ভাবনাই বেশি।

৩৬ নম্বর ওয়ার্ডে বাসিন্দা খোকন বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, এই আসনে বিএনপি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, তাই আমার মনে হয় এই আসন থেকে এবার দাঁড়িপাল্লার জয় নিশ্চিত। 

চায়ের আড্ডায় রাজনৈতিক মতভেদ থাকলেও আলোচনায় রয়েছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অনেকেই মনে করছেন, ঢাকা–১২ আসনে এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ফলাফল নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চায়ের দোকানগুলোতে ভোটের আলোচনা আরও প্রাণবন্ত হয়ে উঠছে। স্থানীয়দের মতে, এসব আড্ডাই প্রতিফলন ঘটাচ্ছে ভোটারদের ভাবনা ও প্রত্যাশার। 

উল্লেখ্য এই আসনে তিন সাইফুল ছাড়াও আরও অনেক প্রার্থী রয়েছেন। আমজনতা দলের প্রতীক প্রজাপ্রতি, মুনতাছিরের ছড়ি, জাতীয় পার্টির লাঙল ছাড়াও আরও অনেকে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft