বগুড়া শহরের আটাপাড়ার মেসার্স আবিদ ট্রেডার্সে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার সময় বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়, নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য, তাল মিসরি তৈরি, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি, নকল মোড়কে তাল মিসরি মোড়ক জাতকরন, চানাচুর, সেমাই, বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার।
এসকল অপরাধের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট মেসার্স আবিদ ট্রেডার্স আটা পড়া, বগুড়াকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৩, ২৭, ৩২(গ) ও ৩৩ ধারায় অপরাধ আমলে নিয়ে ৫ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অনিরাপদ শিশুখাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার ও অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন, সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন, বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।
কাওছার/আজকালের খবর