বুধবার ৩ জুন ২০২৬
নারীকর্মীদের হেনস্তার প্রতিবাদে শেরপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৪৯৫)
দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারীকর্মীদের হেনস্তার প্রতিবাদের কর্মসূচির প্রেক্ষিতে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতের নারী শাখা। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নারী অংশ নেন। শেরপুর উপজেলা জামায়াতের নারী শাখার উদ্যোগে উপজেলার হামছায়াপুর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পুনরায় হামছায়াপুর এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে শেরপুর উপজেলা মহিলা জামায়াতের নেত্রী সুলতানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।

বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নারী নেত্রীরা বলেন, নির্বাচনী মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে জামায়াতের নারীকর্মীদের বাধা, হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। কোথাও কোথাও তাদের মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ কেড়ে নেয়ার ঘটনাও ঘটেছে। 

নারী নেত্রীরা আরো বলেন, নির্বাচনী মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে জামায়াতের নারীকর্মীদের বাধা, হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। কোথাও কোথাও তাদের মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ কেড়ে নেয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা। নারী নেত্রীরা বলেন, এ ধরনের ভয়ভীতি দেখিয়ে জামায়াতের নারীকর্মীদের দমিয়ে রাখা যাবে না। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে তারা মাঠে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাবেন। সমাবেশ থেকে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বক্তারা বলেন, প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নাজমুল হক, সহকারী সেক্রেটারি শাহিন আলম, শামীম ও মাসুদ রানা। সমাবেশে আরো বক্তব্য রাখেন নারী সভানেত্রী লুতফুন্নেছা, কর্মপরিষদ সদস্য মাহমুদা আক্তার ঝর্না, নিলুফা ইয়াসমিন ও জান্নাত আরা বেগম প্রমুখ।
আজকালের খবর/এআরজে








Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft