রবিবার ২৬ জুলাই ২০২৬
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৩ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৫:২৪ পিএম  (ভিজিট : ৩৪৭)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে বিপুল সংখ্যক বিজিবি সদস্য। 

বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ইং দুপুরে গোপালগঞ্জে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। 

তিনি আরও জানান, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জোয়ানরা। বিশেষ করে যশোর ব্যাটালিয়নের আওতাধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে মোতায়েন করা হয়েছে ৩১ প্লাটুন বিজিবি সদস্য। এর মধ্যে গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছে ৮ প্লাটুন বিজিবি।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রেখেই সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্যকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং কে-নাইন ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছে।

এছাড়াও সেনাবাহিনী ও পুলিশের সাথে সমন্বিতভাবে পরিচালিত হবে রোবাস্ট পেট্রোল। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স এবং র‌্যাপিড অ্যাকশন টিম। 
আজকালের খবর/এআরজে 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft