শনিবার ৪ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৩৮৮)
গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডা: কে এম বাবরের বিরুদ্ধে অপপ্রচার ও নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিয়োগ এনে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্রপ্রার্থী এম এইচ খান মঞ্জুর সমর্থকেরা।

আজ রবিবার সকাল ১১টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকায় স্বতন্ত্রপ্রার্থী এম এইচ খান মঞ্জুর নির্বাচনী অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: জামাল উদ্দিন শেখ। এসময়  স্বতন্ত্রপ্রার্থী এম এইচ খান মঞ্জুর সমর্থকেরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এম এইচ খান মঞ্জুর স্বতন্ত্রপ্রার্থী হিসাবে গোপালগঞ্জ-০২ আসনে হরিণ প্রতিকে নির্বাচন করছেন। তার গণজোয়ার দেখে বিএনপি প্রার্থী ডা: কে এম বাবর ও তার কর্মী সমর্থকেরা বিভিন্নভাবে অপপ্রচারণ চালাচ্ছেন। অথচ বিএনপি প্রার্থী ডা: কে এম বাবার নিজেই আচারণবিধি লঙ্ঘন করছেন।

তিনি আরো বলেন, বিএনপি প্রার্থী প্রভাব খাটিয়ে সরকারি খালের জয়গা দখল করে ভবন নির্মাণ করে ক্লিনিক বানিয়ে খালের পরিবেশ নষ্ট করছেন। মামলা ও হামলার ভয় দেখিয়ে হাজার হাজার নিরাপরাধ মানুষকে বাড়ী ছাড়া করেছেন। এছাড়াও বিভিন্নস্থানে রঙ্গিণ বিলবোর্ড লাগিয়ে শহরের সৌন্দয্য নষ্ট করাসহ নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করেছেন। আশা করি নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তা দ্রুত পদক্ষেপ নিবেন। 
এআরজে






আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft