শুক্রবার ১০ জুলাই ২০২৬
নির্বাচনে আ. লীগের দোসর নেই: সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৬২১)
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের কাজের সাথে যারা জড়িত এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই, এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তত, সবাই খুব ভালো ও সৎ অফিসার।

বুধবার বিকেলে নগরীর পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হইছে, এবার প্রতিটা সেন্টারে সুরক্ষা এপ রাখা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে তবে সেটি সব কেন্দ্রে থাকবে না, বডি ক্যামেরা থাকবে, ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি। অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো।

তবে নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না ইসির এমন মন্তব্যে কোন কথা বলতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  সিনিয়র সচিব নাসিমুল গনি।

সভায় সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আজকালের খবর/কাওছার

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft