বুধবার ২৯ জুলাই ২০২৬
ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বকনা বাছুর বিতরণ
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:০১ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৭:৪০ পিএম  (ভিজিট : ৬৪২)
মৎস্য অধিদপ্তরের অধিনে “ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় ২০২৫-২৬অর্থ বছরে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করেছে ঝালকাঠি সদর উপজেলা মৎস্য দফতর।

বুধবার সকালে (২৮ জানুয়ারি) দীর্ঘ যাচাই বাছাই শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে অর্ধশত অসহায় জেলে পরিবারের হাতে বকনা বাছুর তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, সদর উপজেলার দায়িত্বরত সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ, মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস মিয়া, পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আল আমিন।

এছাড়াও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ঝালকাঠি জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী বাছুর বিতরনের আগে মাঠ পর্যায়ে পুঙ্খানু ভাবে যাচাই বাছাই করে নিবন্ধিত প্রকৃত অসহায় জেলেদের তালিকা প্রস্তুত করা হযেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন 'ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৬০জন জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি করে ৬০টি বকনা বাছুর দেওয়া হয়েছে।

আজকালের খবর/কাওছার

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft