বুধবার ২৭ মে ২০২৬
জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: আন্দালিব পার্থ
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ৪৬৫)
ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফেক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত জোটের ভোলা-১ সদর আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আপনারা আমাকে বিশ্বাস করবেন। এর আগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আমার বাবার ওপর বিশ্বাস করেছিলেন। এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না।

পার্থ বলেন, বেহেশত-দোজখের মালিক আল্লাহ। ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফেক। কেউ যদি বিশ্বাস করেন একখানা ভোট দিলে জান্নাতে যাবে তাহলে সে শিরক করল। এ ধরনের কেউ আপনাদের কাছে আসলে আপনারা উল্টো তাদেরকে বলে দিবেন- আপনারা ভোট চান অসুবিধা নাই, কিন্তু ধর্মকে বিক্রি করবেন না, কেয়ামতকে ভয় করেন। নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বেশি বড়।

তিনি আরও বলেন, আমি শেখ হাসিনার চো‌খে চোখ রে‌খে চোরগু‌লোর বিরুদ্ধে কথা বলেছি, চোরগু‌লো‌কে একে একে খুঁজে বের করেছি। আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যখন মামলা হয় তখন আমিই প্রথম বলেছি বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেত্রী খা‌লেদা জিয়া।

১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গরুর গাড়ি মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রতিটি প্রার্থীই আপনাদের কাছে এসে বলবে ভোলা-বরিশাল সেতু, মে‌ডিকেল কলেজ, গ্যাস ও বিদ্যুৎ দেবো। আমিও একই কথা বলবে। কিন্তু আপনারা বিশ্বাস করেন কোন প্রার্থীকে, এটাই বড় কথা। আমি আপনাদের ভোটে এমপি হয়ে সংসদে গেলে প্রথম দিনই ভোলা-বরিশাল সেতুর বিষয়ে সংসদ গরম করে ফেলব। ‌ভোলা-বরিশাল সেতু, বরিশাল কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব।

দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর র‌শিদ দেওয়ানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির শ‌ফিউল রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর শফিউল, ত‌রিকুল ইসলাম কায়েদ, সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতা‌ছিন বিল্লাহ প্রমুখ।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft