মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের বাক্স ছিনিয়ে নিয়ে গেছে একটি মহল: চরমোনাই পীর
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৩১৫)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীনের ৫৪ বছর পেরিয়ে গেলেও সে আশা আকাঙ্খা বাস্তবায়ন হয় নাই। এই দেশ একবার দুই বার নয় চোরের দিক থেকে বিশ্বে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচলনায় হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। এদেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করা হয়েছে। 

রেজাউল করিম পীর সাহেব সোমবার বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের রৌমারী উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। 

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট যখন এদেশ নতুন করে স্বাধীন হল এই স্বাধীনতার পরে দেশকে গঠন করার একটি সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগানোর জন্য আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেয়ার জন্য।  সেই পরিবেশ তৈরি হওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বক্স ছিনিয়ে নিয়ে গেল। এরপর তারা বলল, যে প্রচলিত নিয়মে দেশ চলছিল সেই প্রচলিত নিয়মে আবার দেশ চলবে। যদি প্রচলিত নিয়মে দেশ সুন্দর হয় তাহলে ৫৪ বছরে কেন হল না। 

তিনি বলেন, জামায়াতের নেতারা বলে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে। কিন্তু কোন নীতি আদর্শে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে সেটা জাতি জানতে চায়। আমরা তো ইসলামের নিয়ম নীতি আদর্শে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী নিয়ম নীতি ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না।

তিনি আরও বলেন, ইসলামের স্বার্থ, দেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা একত্রে পথ চলা শুরু করার পর যখন সেই স্বার্থ বিলীন হয়ে গেল তখন আমরা একা হয়ে গেলাম। কিন্তু আমরা একা হই নাই আমাদের সাথে আল্লাহ রয়েছে। 

এসময় কুড়িগ্রাম-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, গম আমদানি নিয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক
কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft