মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে এমপি প্রার্থী ড. আতিক মুজাহিদের নির্বাচনী মিছিল
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৬৬৩)
কুড়িগ্রাম-২ আসনে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ'র সমর্থনে নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় কুড়িগ্রাম জুলাই স্মৃতি স্তম্ভ মাঠ থেকে এ গণমিছিল শুরু হয়। 

শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বর হয়ে পুরাতন শহরে প্রবেশ করে জনগণকে স্বাগত ও শুভেচ্ছা জানান ডক্টর আতিক মুজাহিদ। 

এ সময় তার সঙ্গে ছিলেন- কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শাহজালাল সবুজ এবং সদর উপজেলা আমীর মো. শামসুল হুদা মিঠু, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল হাইসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, গম আমদানি নিয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক
কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft