মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ৫৯৫)
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত ঘটনায় সংশ্লিষ্ট অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ‘নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং এ বিষয়ে আজই ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft