মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
কুড়িগ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতায় দর্শনার্থীদের ভিড়
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৭১৪)
কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে  হাজারো দর্শনার্থী ভিড় করছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজি পাড়ায় এ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ জন  ঘোড়াসাওয়ার অংশ নেন। চুড়ান্ত বিজয়ীদের মাঝে আয়োজক কমিটি প্রথম পুরষ্কার রঙ্গিন টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার ছাগল, তৃতীয় পুরস্কার মোবাইল সেট প্রদান করেন।

পুরো খেলাটি দর্শকদের মাঝে তুলে ধরতে সঞ্চালনায় ছিলেন হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আবুল হোসেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি কাশেম গ্রুপের চেয়ারম্যান তাসভীরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ অন্যান্যরা।

ঘোরদৌড় দেখতে আসা অষ্টম শ্রেণির ছাত্র প্রিতম বলেন, এই খেলা টেলিভিশনে দেখেছি বাস্তবে আজ প্রথম দেখলাম, খুবই ভালো লাগছে। আয়োজক কমিটির সদস্য আব্দুল জলিল বলেন, আমরা প্রায় বছরে এই খেলা আয়োজন করি প্রচুর লোকের সমাগম হয়, শৃংখলা ও ধৈর্যের  সহিত খেলা উপভোগ করে দর্শনার্থীরা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়। আশা করছি আগামিতে ব্যাপক পরিসরে এ খেলার আয়োজন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে তাসভীরুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এই খেলা প্রায় বিলুপ্তির পথে তাই গ্রাম-বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে আয়োজক কমিটির এমন আয়োজনকে সাধুবাদ জানাই, আমাদের উচিৎ শুধু ঘোড়া খেলা নয় নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে সবার ঐক্যবদ্ধ  প্রচেষ্টা থাকে উচিত।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft