মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
দেশবন্ধু পলিমারের ১৯তম এজিএম অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:২০ পিএম   (ভিজিট : )
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রযুক্তিখাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখ্যযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। তাদের সবার সর্বসম্মতিতে কোম্পানির সব এজেন্ডা অনুমোদিত হয়।

দেশবন্ধু পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, দেশবন্ধু ডিস্টিলারিজ লিমিটেডের মনোনীত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সারওয়ার জাহান তালুকদার, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, প্রশাসন, এইচআর ও কমপ্লায়েন্স) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন, দেশবন্ধু সুগারের মনোনীত পরিচালক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব লিয়াকত আলি খান। 

সভায় ২০২৪-২৫ অর্থবছরের হিসাব, পরিচালকমণ্ডলী ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। একইসঙ্গে অনলাইন-অফলাইন দুই প্ল্যাটফর্মেই ভোটের মাধ্যমে সর্বসম্মতিতে সব এজেন্ডা অনুমোদন করা হয়। সভায় একাধিক শেয়ারহোল্ডার বক্তব্য রাখেন।
অনলাইনে দেশবন্ধু পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান দেশবন্ধু পলিমারের সার্বিক বিষয়ে বলেন, বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতি মন্দা অবস্থায় পার করছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। একইসঙ্গে সম্প্রতি ডলারের উচ্চ মূল্যের কারণে ও ব্যাংকের অসহযোগিতায় এলসি খুলতে সমস্যায় পড়তে হয়; যার কারণে কাঁচামাল আমদানি ও চাহিদামাফিক পণ্য উৎপাদন করা সম্ভব হয়নি। 

যে কারণে পণ্যের চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ করা সম্ভব হয়নি। এ কারণে এই অর্থবছরে লোকসানে পড়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। তবে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি বলেন, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। আর সমাধান হলে অচিরেই ঘুরে দাঁড়াবে দেশবন্ধু পলিমার লিমিটেড; যার উপকারভোগী হবেন কোম্পানির মালিকসহ শেয়ারহোল্ডাররা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
রাজধানীর হাতিরপুলে একটি বাসায় ভয়াবহ আগুন
আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেট, কম দামে বিক্রি ঠেকাতে চাপ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft