শনিবার ৪ এপ্রিল ২০২৬
গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় : মির্জা আব্বাস
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৫০ পিএম   (ভিজিট : ২৮২)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াত ইসলামকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, এই দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যবধি, এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করেনি। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তির বাংলাদেশ থাকুক।

চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত। একাত্তরের সাথে চব্বিশের কোনো তুলনা এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft