শনিবার ৪ এপ্রিল ২০২৬
সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ১৬
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ এএম   (ভিজিট : ৪১৯)
অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। গত ৩০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ায় সবচেয়ে এই ভয়াবহ হামলা এটি। 

স্থানীয় সময় রবিবার  (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় দুই হাজার মানুষ।

সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ৫০ বছর বয়সি বাবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার ২৪ বছর বয়সি ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন।

সিডনির জনাকীর্ণ বন্দাই সৈকতে এলোপাতাড়ি গুলির ঘটনা `অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা' বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

তিনি বলেন, যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল, সেই দিনেই অস্ট্রেলীয়দের লক্ষ্য করে সৈকতে এই হামলা হয়েছে। তিনি আরও বলেন, ‘এই হামলা সন্ত্রাসী, ইহুদিবিদ্বেষী অশুভ তৎপরতা, যা আমাদের জাতির প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। এই ধরনের জঘন্য সহিংসতা ও ঘৃণার কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই বলেন তিনি।

এদিকে, নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিনস, প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গুলির ঘটনার পূর্ণ তদন্ত হবে বলেও জানান তিনি।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft