শনিবার ৪ এপ্রিল ২০২৬
আরো বাড়লো সোনার দাম
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৫০ পিএম   (ভিজিট : ৯৮৬)
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করেছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রবিবার (১৪ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বাজারের জন্য সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেখানে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা বাড়ানোর কথা জানায় সংস্থাটি। 

বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দামের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও প্রভাবিত করেছে।

নতুনভাবে দাম সমন্বয়ের পর দেশের বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে। 

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সোনার মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ধরন ও ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে, সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বর্তমানে বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft