শনিবার ৪ এপ্রিল ২০২৬
ব্যক্তি নয়, ধানের শীষের জন্য কাজ করুন: তারেক রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৬:০২ পিএম   (ভিজিট : ২১৫)
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি নয়, ধানের শীষের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, বিএনপি থেকে যারা নির্বাচিত হবেন, তাদের জন্য কাজ করতে হবে। দল যাকেই মনোনয়ন দিক না কেন, সবাইকে ধানের শীষের জন্য কাজ করতে হবে। কোনো ব্যক্তির জন্য নয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে বিএনপি ছাড়া দেশের মৌলিক বিষয়গুলো নিয়ে অন্য কোনো দল চিন্তা করছে না।

তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার দেশের অবস্থা ধ্বংস করে গেছে। দেশকে আবার নতুন করে গড়তে হলে পরিকল্পনার প্রয়োজন। তাই বিএনপি আগামী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft