শনিবার ৪ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ভাইরাস: সালাহউদ্দিন
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬ এএম   (ভিজিট : ৩১৪)
গণতন্ত্রের জন্য ভাইরাস আওয়ামী লীগ, এই ভাইরাসের বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চকরিয়ার মাতামুহুরিকে উপজেলায় রূপান্তরিত করা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে সে প্রতিশ্রুতি রক্ষা করে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এক থেকে দেড় বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এদিন চকরিয়া উপজেলার কোনাখালী, বিএমচর, সাহারবিল, বদরখালী, ঢেমুশিয়া, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।


আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft