শনিবার ৪ এপ্রিল ২০২৬
খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন: ফখরুল
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ পিএম   (ভিজিট : ২৫০)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দলের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের সব মানুষ দল-মত নির্বিশেষে এই মহান নেত্রীর জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তার অভিভাবকত্বে আমরা উত্তরণ হয়ে যেতে পারি, সেজন্য দেশের জনগণ আল্লাহ তায়ালার কাছে আকুতি করেছেন।

খালেদা খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রসঙ্গে ফখরুল বলেন, দেশনেত্রীর সুস্থতার জন্য চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার। আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রবিবার লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।

দলীয় চেয়ারপারসনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে বিএনপির মহাসচিব বলেন, আসুন আমরা সবাই মিলে পরম করুণাময়ের কাছে দোয়া করি, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft