শনিবার ৪ এপ্রিল ২০২৬
খালেদা জিয়াকে দেখতে আবারও হাসপাতালে জুবাইদা রহমান
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ পিএম   (ভিজিট : ২২৬)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে ও স্বাস্থ্যের খোঁজখবর নিতে ধানমন্ডির পৈতৃক বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান। 

শুক্রবার রাত ৮টা ২২ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জুবাইদা রহমানকে বহনকারী বিমান।

এরপর বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে বিমানবন্দর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft