শনিবার ৪ এপ্রিল ২০২৬
রবিবারের আগে হচ্ছে না খালেদা জিয়ার লন্ডনযাত্রা
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৯ এএম  আপডেট: ০৫.১২.২০২৫ ১২:০১ পিএম  (ভিজিট : ২৯৪)
বিমানের কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা একদিন পিছিয়ে গেছে। তাকে বহনের জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার (৫ ডিসেম্বর) নির্ধারিত সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রবিবার) ফ্লাই করবেন।’

এর আগে বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়। সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শুক্রবার সকালে মহাসচিব গণমাধ্যমকে জানান, যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার সকালে ১০টায় ৫৩ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জানিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ‘এখান থেকে উনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।’

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft