দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আট চিকিৎসক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, ইতোপূর্বে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামানকে চিকিৎসকদের সংগঠন ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবে না মর্মে ঘোষণা দেওয়া হয়েছিল।
বুধবার উল্লিখিত চিকিৎসকদের সেই সংশ্লিষ্টতা না থাকার ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। তারা এখন থেকে ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ের পদে সংশ্লিষ্ট হতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজকালের খবর/বিএস