মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরা-৩ আসন: ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:০০ পিএম   (ভিজিট : )
সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে জনবিচ্ছিন্ন কাজী আলাউদ্দিন এর মনোনয়ন বাতিল এবং বিএনপি’র কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের দলীয় মনোনয়নের দাবিতে গতকাল ষষ্ঠ দিনের মত বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মী ও তাঁর কর্মী সমর্থক ও এলাকাবাসী।

গতকাল রবিবার  (৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় আশাশুনির বুধহাটা বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়।  মিছিলটি কুল্যা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে করিম সুপার মার্কেটের সামনে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা “ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে”, “জনগণের প্রার্থীকে বঞ্চনা মেনে নেওয়া হবে না” ইত্যাদি স্লোগান দেন। তারা অভিযোগ করেন, সাতক্ষীরা-৩ আসনে দীর্ঘদিন ধরে দল ও জনসেবায় নিবেদিত ডা. শহিদুল আলমের মতো ত্যাগী ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন না দিয়ে দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

বুধহটা ইউপির  সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতি মো. শওকত আলী, বুধহাটা ইউনিয়ন  ছাত্রদলের  সাবেক নেতা ফারুক হোসেন, শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুজ্জামান বকুল, বুধহাটা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন  যুগ্ম আহ্বায়ক এস এম প্রিন্স আহমেদ জর্জ  প্রমুখ।

এ সময় বক্তারা বলে বক্তারা বলেন, “আশাশুনি ও কালিগঞ্জের জনগণ ডা. শহিদুল আলমকে চান। তাঁর নেতৃত্বেই বিএনপি এই আসনে পুনরুজ্জীবিত হয়েছে। মনোনয়ন দেওয়া না হলে কর্মীরা হতাশ হবে, তৃণমূল ভেঙে পড়বে।”

 বক্তারা অবিলম্বে  ডা. মো. শহিদুল আলমকে  দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft