মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:০৬ পিএম   (ভিজিট : ১৩০৫)
সাতক্ষীরা পৌরসভার সাবেক দুই বারের বিএনপি দলীয় পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতিকে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা )আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনয়নের দাবিতে ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিল শুরু হয়ে নিউমার্কেট মোড়ে এসে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

সমাবেশে মহিলা নেত্রীসহ কয়েক হাজার নারী–পুরুষ অংশ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সমাবেশে চিশতির সমর্থকেরা বলেন, "দুঃসময়ের চিশতি ভাই ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে চাই“ অবৈধ মনোনয়ন মানি না মানবো না"৩ তারিখের মনোনয়ন মানি না মানবো না" চিশতি আওয়ামী লীগের আমলেও ধানের শীষ প্রতীকে দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি জনপ্রিয়, ক্লিন ইমেজ, গ্রহণযোগ্য এবং এলাকায় উন্নয়নধর্মী কাজের মাধ্যমে সবার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয় নিশ্চিত। তারা আরও দাবি করেন, চিশতির জনপ্রিয়তার কারণেই প্রতিপক্ষরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় এসব মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।

জেলা পুলিশের সহায়তায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যানার–ফেস্টুন ও স্লোগানে মুখরিত মিছিল এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft