শনিবার ১৮ এপ্রিল ২০২৬
শান্তিতে পাওয়া নোবেল ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনা
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:৩৪ পিএম   (ভিজিট : ৩৭৯)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিজের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য বলে দাবি করছেন, ঠিক তখনই তার সব জল্পনা নস্যাৎ করে ২০২৫ সালের এ পুরস্কার জিতেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও গণতন্ত্রের কর্মী মারিয়া কোরিনা মাচাদো। তবে নোবেল ঘোষণার পরপরই তিনি এই পুরস্কারটি উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার জনগণকে এবং স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ৫৮ বছর বয়সী মাচাদো এক্সে  ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনেজুয়েলার দুঃখভোগী জনগণকে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে, যিনি আমাদের আন্দোলনের প্রতি তার সিদ্ধান্তমূলক সহায়তা করছেন!

তিনি আরও বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি এবং আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন জনগণ, লাতিন আমেরিকার দেশসমূহ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সমর্থন ও সহযোগিতার ওপর বিশ্বাস রাখছি।

মাচাদো দীর্ঘকাল ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের সামরিক চাপকে সমর্থন করে আসছেন। 

ভেনেজুয়েলার উপকূলে বিশাল মার্কিন নৌবাহিনী মোতায়েনের মতো পদক্ষেপকেও তিনি গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft