বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
জাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন
ভোট কেন্দ্রের সামনে ছাত্রদলের লিফলেট বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩১ পিএম   (ভিজিট : ৩৫১)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন সময়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোট শুরু হলে শহীদ সালাম-বরকত হলের ভোট কেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে ছাত্রদলের সমর্থকরা লিফলেট বিতরণ করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী ও কর্মীরা ভোট কেন্দ্রের সামনে তাদের প্রচারপত্র বিলি করছেন। এ সময় ৫২তম ব্যাচের ছাত্র এবং ছাত্রদল কর্মী শাহিদকে লিফলেট বিতরণ করতে দেখা যায়। অভিযোগ উঠেছে, ছাত্রদল সমর্থিত হলের প্রার্থীরাও আচরণবিধি লঙ্ঘন করছেন।

তবে, কেবল ছাত্রদলই নয়, সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইফরাত আমিনের পক্ষেও তার সমর্থিতদের প্রচারণা চালাতে দেখা গেছে।


আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft