বুধবার ১৫ এপ্রিল ২০২৬
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন
‘নির্বাচনের আগে আরও দু-একটা সরকার দেখা যেতে পারে’
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৫ ৪:২২ পিএম  (ভিজিট : ৬১৬)
আসন্ন ত্রয়োদশ নির্বাচনের আগে আরও দু-একটা সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভের কারণে ২৪ এর গণ-অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার আসতে পারে। যেভাবে ‘বাহুবলী ওয়ান, টু, থ্রি’ সিক্যুয়েল আছে, তেমনি হয়তো দেখা যাবে ‘ইউনূস গভর্নমেন্ট ওয়ান, টু।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিপন বলেন, গত ১৫ বছরে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়– এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দেয়া হয়েছিল। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ– সবার মধ্যে এই ভয় ঢুকিয়ে দেয়া হয়েছিল।

শেখ হাসিনার পতন অনিবার্য ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘গত বছর ৩০ মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মিটিংয়ে আমি বলেছিলাম শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছেন।’

বিএনপি ক্ষমতায় আসলেও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করে রিপন।

আজকালের খবর/ওআর












Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft