রবিবার ২৯ মার্চ ২০২৬
চালের বাড়তি দামের কারণে জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়েছে : গভর্নর
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : )
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, চালের বাড়তি দামের কারণে গত জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়েছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি নীতিতে পরিবর্তন আনা দরকার।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এ সময় গভর্নর এসব কথা বলেন।

তিনি এসময় কৃষি খাতে ঋণ সম্প্রসারণের আহ্বান জানান। চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যমাত্রা বিদায়ী অর্থবছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি।

গত অর্থবছরে নির্ধারিত ৩৮ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৭ হাজার ৩২৬ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই ঋণ প্রবাহ বিবেচনায় নেওয়া হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
নবীনগরে এক পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft