শনিবার ১১ এপ্রিল ২০২৬
অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের নতুন আদমশুমারিতে অন্তর্ভুক্ত হবে না
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১১:৪০ এএম   (ভিজিট : ৩৪০)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন যেন অবৈধ অভিবাসীদের নতুন আদমশুমারিতে আর গণনায় রাখা না হয়। দেশটিতে প্রতি ১০ বছর অন্তর এই আদমশুমারি অনুষ্ঠিত হয় এবং এটি জনসংখ্যা, সরকারি তহবিল বণ্টন ও কংগ্রেসীয় আসন বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, যারা আমাদের দেশে অবৈধভাবে রয়েছে, তারা আদমশুমারিতে গণ্য হবে না।

তিনি আরও জানান, কমার্স ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যাতে তারা আধুনিক তথ্য ও ২০২৪ সালের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে একটি নতুন ও সঠিক জরিপ তৈরি করে। পরবর্তী আদমশুমারি ২০৩০ সালে হওয়ার কথা।

ট্রাম্প এর আগেও ২০১০ সালের আদমশুমারিতে নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্ন যুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু সে উদ্যোগ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ২০১৯ সালে বাতিল করে দেয়।

বিশেষজ্ঞ ও সমালোচকদের মতে, অভিবাসীদের বাদ দিলে অনেক এলাকা ফেডারেল ফান্ডিং ও কংগ্রেসীয় প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবে।

ট্রাম্প বর্তমানে তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছেন, ফলে আদালতের গঠন এখন অধিক রক্ষণশীল।

যদি নতুন আদমশুমারির নীতি চ্যালেঞ্জ করা হয়, ফলাফল এবার ভিন্ন হতে পারে।
সূত্র: আল-জাজিরা

আজকালের খবর/ এমকে






আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft