শনিবার ১৮ এপ্রিল ২০২৬
ক্ষমতায় গেলে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে: মিয়া গোলাম পরওয়ার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ২:০৫ পিএম   (ভিজিট : ৩২৮)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ যদি আমাদের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দেয়, তা হলে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হবে। 

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ যদি আমাদের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দেয়, তা হলে শহীদদের যথাযথ মর্যাদা, শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে আমাদের প্রথম দায়িত্ব। আমরা সেটা পালন করবো।

তিনি বলেন, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার দাবিতে আজকের এই সমাবেশ হচ্ছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft