সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
তাজিয়া মিছিল ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হোসেনি দালান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:৩৭ এএম
পবিত্র আশুরার তাজিয়া মিছিল ঘিরে হোসেনি দালান ইমামবাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো ইমামবাড়া এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা।

রবিবার (৬ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় গিয়ে দেখা যায়, শিয়া সম্প্রদায়ের লোকজন তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এসময় এই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

হোসেনি দালানের আশপাশের সড়কগুলোতে সেনাবাহিনী,পুলিশ, র্যাব,সোয়াত, ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশ সদস্যরা রয়েছেন।হোসেনি দালানে প্রবেশের আগে মূল সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে যানবাহন ভেতরে প্রবেশ করতে না পারে। এছাড়া প্রবেশের মুখে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরদের নিয়ে আগতদের তল্লাশি করা হচ্ছে।হোসেনি দালানের ভেতরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ও সদস্যরা রয়েছেন। 

যাতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো যায়।আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবি হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft