বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিচ্ছে না জামায়াত
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১:৪১ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ১:৪৩ পিএম  (ভিজিট : ৩৮৫)
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচিত জুলাই সনদ ঘোষণা ও অসমাপ্ত প্রস্তাবগুলোতে ঐকমত্যে পৌঁছাতে এই বৈঠকে বসেছে তারা। তবে এই বৈঠকে জামায়াতের কোনো প্রতিনিধিকে অংশ নিতে দেখা যায়নি।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়েছে। এ বৈঠক চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। তবে অংশ নেয়নি জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ঐকমত্য কমিশনের বেঠকে অংশ নিচ্ছেন না।

তবে কী কারণে অংশ নিচ্ছে না জামায়াত, সেবিষয়ে কিছুই জানাননি তিনি।  বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করতে পারব। সব বিষয়ে একমত হতে না পারলেও জাতীয় স্বার্থে এই সনদ ঘোষণা করা হবে।  রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।

জানা যায়, প্রথম ধাপের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ঐকমত্য গঠনে এ বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। আজকের আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে– সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব বিষয়।

এর আগে গত ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক হয়। কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এ বৈঠকে সভাপতিত্ব করেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft