রবিবার ২৬ জুলাই ২০২৬
‘সেইফ এক্সিটের’ পরিকল্পনায় ইরানের সিনিয়র কর্মকর্তারা
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১:০৪ পিএম   (ভিজিট : ৪৮৯)
ইরানজুড়ে গত শুক্রবার (১৩ জুন) আকস্মিকভাবে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র, সেনা ঘাঁটি ও বেশকিছু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

এসব হামলায় ইরানে দুই শতাধিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ২০ জন কমান্ডার রয়েছেন। এ ছাড়া ইরানের ১২ জন পরমাণুবিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবারের হামলার পর থেকে ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।  

এরইমধ্যে চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটি রবিবার (১৫ জুন) তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনির শীর্ষ উপদেষ্টা তেহরান ছেড়ে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনা করছেন।  

নিজেদের হাতে আসা তথ্যের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল বলছে, খামেনির ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। ইরানে পরিস্থিতি যদি আরও অবনতি হয় তাহলে তিনি নিজে এবং তার পরিবারের সম্ভাব্য প্রস্থান নিশ্চিত করতে এই আলোচনা করছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।  

তথ্য অনুযায়ী, রাশিয়ার সিনিয়র এক কর্মকর্তা হেজাজিকে আশ্বস্ত করেছেন যে উত্তেজনা আরও বাড়লে, মস্কো নিরাপদ করিডোরের মাধ্যমে তাকে সরিয়ে নেওয়ার সুবিধা প্রদান করবে।

ইরানের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারাও একই পথে হাঁটছেন বলে দাবি ইরান ইন্টারন্যাশনালের। সংবাদমাধ্যমটি বলছে, এরইমধ্যে কিছু ইরানি কর্মকর্তা তাদের দেশ ছাড়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছেন। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft