বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
এবি পার্টির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন, ফলাফল ঘোষণা
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৫:১৩ পিএম   (ভিজিট : ৩৮৬)
তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও টান টান অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল শনিবার গভীর রাতে আমার বাংলাদেশ (এবি) পার্টির জাতীয় নির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। 

আজ রবিবার সংগঠনের প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, এর আগে ২৭ ও ২৮ ডিসেম্বর দুইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবি পার্টির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একটানা ভোট গণনা শেষে রবিবার প্রথম প্রহরে রাত ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশনার, সাবেক জেলা জজ আখতারুল আলম লাইভে ফলাফল ঘোষণা শুরু করেন।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় কমিটির ৩১৫ সদস্যের সরাসরি ভোটে নির্বাহী কমিটির ২১ জন সদস্য নির্বাচিত হন। যেখানে প্রার্থী সংখ্যা ছিল মোট ৬০ জন। গভীর রাত হলেও বিজয় নগরস্থ এবি পার্টির কার্যালয় ছিল সরগরম ও উৎসব মুখর। নির্বাচন কমিশনার একে একে ৬০ জন প্রার্থীর প্রাপ্ত ভোট এবং বিজয়ী ২১ জনের নাম ঘোষণা করেন। তিনি জানান মোট ভোটার ছিলেন ৩১৫ জন এবং ভোট প্রদানের হার ছিল প্রায় ৯৮ শতাংশ। ভোট প্রদানে ভুল করার কারণে ৬টি ভোট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আমার বাংলাদেশ (এবি) পার্টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক অঙ্গীকার নিয়ে ২০২০ সালের ২ মে আত্মপ্রকাশ করে। সকল শর্ত পূরণ করার পরও বিগত সরকার এবি পার্টিকে নিবন্ধন না দিলেও আওয়ামী সরকার পতনের পর আদালতের রায়ের মাধ্যমে নিবন্ধন পায় এবি পার্টি। নিবন্ধনের পর প্রথম কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১০ ও ১১ জানুয়ারি দলটির ১ম কাউন্সিল অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি সারা দেশের প্রায় ২ হাজার কাউন্সিলরের প্রত্যাক্ষ ভোটে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। এই জাতীয় নির্বাহী পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে দলের সাধারণ সম্পাদকও নির্ধারিত হবে আগামী ১১ জানুয়ারি।

জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচিত ২১ সদস্য নিম্নরূপ: 

১. মজিবুর রহমান মঞ্জু 
২. ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ 
৩ . প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার 
৪. ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া 
৫. অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা 
৬. ব্যারিস্টার সানী আব্দুল হক 
৭. ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি 
৮. আনোয়ার সাদাত টুটুল 
৯. এবিএম খালিদ হাসান 
১০. আমিনুল ইসলাম এফসিএ 
১১. শাহাদাতুল্লাহ টুটুল 
১২. মো. আলতাফ হোসাইন 
১৩. লে. কর্নেল মো. দিদারুল আলম (অব.) 
১৪. জাহাঙ্গীর কাসেম 
১৫. ব্যারিস্টার খান আজম 
১৬. ব্যারিস্টার আব্বাস ইসলাম খান 
১৭. বিএম নাজমুল হক 
১৮. ইঞ্জিনিয়ার মো. লোকমান 
১৯. অ্যাডভোকেট গোলাম ফারুক 
২০. মো. আবদুল বাছেত মারজান 
২১. লে.কর্নেল হেলাল উদ্দিন আহমেদ (অব.) 

এছাড়া ফলাফল ঘোষণার সময় প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণ এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর










Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft