শনিবার ২ মে ২০২৬
প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৪ মার্চ
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৩:৩২ পিএম   (ভিজিট : ১২৫৮)
দেশের তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েট, কুয়েট, রুয়েট -এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে।

আজ শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

বিষয়টি নিশ্চিত করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। তিনি বলেন, ‘শিগগিরই ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে জানানো হবে।’

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft