সোমবার ১১ মে ২০২৬
আজ মহুয়া বাবরের জন্মদিন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫:২২ পিএম   (ভিজিট : ১৭৬৫)
প্রসঙ্গ নজরুল সঙ্গীত-প্রনস পরিবারের অন্যতম শুভানুধ্যায়ী কবি-শিল্পী-চিত্রকর মহুয়া বাবরের জন্মদিন আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)। দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস। তাই কখনোই তিনি ঘটা করে দিনটি পালন করেন না। তিনি নিজেও শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে এক দাদুকে হারান তিনি।

মহুয়া বাবর লেখালেখিতে খুবই সক্রিয়। বেশকিছু প্রকাশনা বের হয়েছে তার। অবসরে ছবি আঁকার পাশাপাশি গানও লিখে থাকেন। নিজের লেখা গানের একটি একক এলবাম প্রকাশিত হয়েছে তার। এ ছাড়া বেশকিছু মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।

ব্যক্তিগত জীবনে শিল্পপতি জহিরউদ্দীন মোহাম্মদ বাবরের স্ত্রী তিনি। তাদের দুই সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় উচ্চতর পড়াশোনায় ব্যস্ত। কনিষ্ঠা কন্যা ঢাকার সিঙ্গাপুর স্কুলে পড়ছেন। তিনি নজরুল-সঙ্গীত বিষয়ক সাংস্কৃতিক গ্রুপ প্রনস’র অর্থ বিষয়ক সম্পাদক। 

আজকালের খবর/আরইউ









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft