সোমবার ১১ মে ২০২৬
অপরাজিত সাহিত্য পুরস্কার পেলেন তিন গুণী
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৩৮০)
বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত সাহিত্য ভাবনার ছোটকাগজ ‘অপরাজিত’ বাংলাদেশের সাহিত্যিকদের মূল্যায়ন করতে ‘অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২৩’ ঘোষণা করেছে। 

অপরাজিতর সম্পাদক নাহিদ হাসান রবিন জানিয়েছেন- এ বছর তিনটি বিভাগে তিনজনকে এই পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। 

জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মামুন মুস্তাফা (কবিতা), এমরান কবির (ছোটগল্প) ও শেলী সেনগুপ্তাকে (উপন্যাসে) এই পুরস্কার প্রদান করা হবে।

শিগগির আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার মনোনীতদের হাতে তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকবে- ক্রেস্ট, সনদপত্র, উত্তরীয় ও একটি গিফট চেক।

আজকালের খবর/আরইউ









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft