শনিবার ২৭ জুন ২০২৬
স্পেনে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির নতুন কমিটি গঠন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২৬৬০)
স্পেনের মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার লক্ষ্যে আহ্বায়ক কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নবেম্বর ২৩) রাতে রাজধানী মাদ্রিদের  একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে এবং সদস্যসচিব রাসেল দেওয়ানের সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন একেএম জহিরুল ইসলাম, সেলিম মিয়া, শাহ আলম, রানা আবেদীন , সুমন নূর‘সহ বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ।

দ্বিতীয় পর্বে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টু আগামী ২০২৪ - ২৫ সালের জন্য ২৫ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কার্যকারী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি: মিল্টন ভূঁইয়া কচি, সিনিয়র সহ-সভাপতি: আল-আমিন শেখ, সহ-সভাপতি: তাহের শেখ , সাধারণ সম্পাদক: ইয়াংরাজ খান কমল রাজু, সাংগঠনিক সম্পাদক: রবিউল ইসলাম রবু, কোষাধক্ষ: আলমগীর হোসেন‘সহ আরো অনেকে।

আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বায়তুল মোকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির , সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক , বর্তমান সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার , সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,  সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া , বর্তমান সহ -সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল , বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সদস্য সচিব মো:দুলাল সাফা, গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির, নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ,  গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক ,মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক , স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি , ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা মনিরুজ্জামান মনির‘ সহ মাদ্রিদ কমিউনিটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবনির্বাচিত কার্যকারী পরিষদের সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানান।

আজকালের খবর/বিএস









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft