শুক্রবার ৮ মে ২০২৬
৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৩৭ পিএম   (ভিজিট : ১০৩৩)
৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাইম এবং সাধারণ সম্পাদক মো. শিবলী সাদিক নির্বাচিত হয়েছেন।
  
বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত সভায় ব্যাচের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাইম, উপপরিচালক (মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তর) বিডা, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সাধারণ সম্পাদক মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ঢাকা। 

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মর্তুজা আল-মুঈদ, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। 

উল্লেখ্য, ৩১তম বিসিএস (প্রশাসন) ব্যাচ জানুয়ারি, ২০১৩ সাল হতে ১০ বছর যাবৎ সিভিল সার্ভিসে দায়িত্ব পালন করে আসছে। 

আজকালের খবর/ওআর









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft